২৫ মার্চ থেকে ডিগ্রি পাস কোর্সে ভর্তি শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৫ মার্চ থেকে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মার্চ থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে, চলবে ১৮ এপ্রিল ২০১৩ পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  থেকে বিস্তারিত জানা যাবে। ওয়েবসাইট  http://www.nu.edu.bd/index.php


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top