১১ অক্টোবর নয়, ঢাবির ভর্তি পরীক্ষা ১ নভেম্বর শুরু

uni_dhaka_logoঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি বদলেছে। আগামী ১১ অক্টোবরের পরিবর্তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর থেকে। ওই দিন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী আগামী ১ নভেম্বর ‘ঘ’ ইউনিট, ৮ নভেম্বর ‘খ’ ইউনিট, ১৫ নভেম্বর ‘গ’ ইউনিট, ২২ নভেম্বর ‘ক’ ইউনিট ও ২৩ নভেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক আশরাফ আলী খান জানান, বৃহস্পতিবার সকালে ডিনস কমিটির সভায় সিদ্ধান্ত হয়, ১১ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে। সে অনুযায়ী একটি সূচিও প্রকাশ করা হয়।

কিন্তু দুর্গা পূজা ও কোরবানীর ঈদ কাছাকাছি সময় পড়ে যায় বলে নতুন সূচি ঘোষণা করা হয়েছে।


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top