ভর্তি

কুয়েটের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং/ বিইউআরপি কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহমান জানান,  আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টা  থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং/বিইউআরপি কোর্সে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

কুয়েটের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর Read More »

শাবি’র ভর্তি পরীক্ষা ১৭ ও ২৪ নভেম্বর

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ও ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। ২৫ জুলাই ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। জানা গেছে, ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা, পরীক্ষার ফিসহ অন্যান্য বিষয়ে আগামী ৫ আগস্ট

শাবি’র ভর্তি পরীক্ষা ১৭ ও ২৪ নভেম্বর Read More »

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৬ ও ১৭ নভেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ও ১৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অচিরেই ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ শুরু হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ২০০৮ সালের ১২ অক্টোবর যাত্রা শুরু

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৬ ও ১৭ নভেম্বর Read More »

জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা ১৩-২১ অক্টোবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে এই সময়ের মধ্যে থাকা শুক্রবারে কোনো পরীক্ষা হবে না। ২৫ জুলাই উপাচার্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা ১৩-২১ অক্টোবর Read More »

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৪ জুলাই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত তারিখ অনুসারে ক ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা চলতি বছরের ১২ অক্টোবর, খ ইউনিটের (মানবিক) ১৯ অক্টোবর, গ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ২ নভেম্বর, ঘ ইউনিটের (বিভাগ পরিবর্তন) ৯ নভেম্বর এবং চ ইউনিটের (চারুকলা)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ Read More »

এএসসি শেষ, এখন কলেজে ভর্তি…

এসএসসি পরীক্ষার ফল বেরিয়েছে বেশ কিছুদিন আগে। ১২ মে থেকে শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন কলেজে ভর্তি কার্যক্রম। সনাতন ও অনলাইন দুটি পদ্ধতিতেই ভর্তি করা হবে এবার। গেলবার শুরু হওয়া অনলাইন পদ্ধতিতে ঘরে বসে মুঠোফোনে সারা যাবে ভর্তিপ্রক্রিয়া। এবার ঢাকা ও কুমিল্লা বোর্ডের প্রায় ২০০ কলেজ দিচ্ছে এ সুবিধা। দুটি পদ্ধতিতেই ভর্তির আবেদনের শেষ তারিখ

এএসসি শেষ, এখন কলেজে ভর্তি… Read More »

ক্যাডেট কলেজসমূহের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০১২ সালে ক্যাডেট কলেজসমূহের ৭ম শ্রেণীতে ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশিত হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অভিভাবকগণকে ১ মার্চ হতে ১০ মার্চের মধ্যে (অফিস চলাকালীন) সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে। অভিভাবকগণকে অবশ্যই ছাত্র/ছাত্রীর বর্তমান অধ্যয়নরত বিদ্যালয়ের ছাড়পত্র এবং অভিভাবকগণের নিজ পেশা (চাকরি, ব্যবসা, বৈদেশিক কর্ম, কৃষি ইত্যাদি) উল্লেখপূর্বক

ক্যাডেট কলেজসমূহের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ Read More »

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্সে ভর্তির সময়সীমা বেড়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্সে (সম্মান) ভর্তির দ্বিতীয় মেধাতালিকা ও প্রথম মেধা তালিকার বিষয় পরিবর্তনকারী শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির সময়সীমা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত)  মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দ্বিতীয় মেধাতালিকার শিক্ষার্থীরা ১৭ ফেব্রুয়ারি থেকে ২১

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্সে ভর্তির সময়সীমা বেড়েছে Read More »

Scroll to Top