২০১৪ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের কারণে বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুরোধে এবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ১ এপ্রিলের পরিবর্তে ৩ এপ্রিল থেকে শুরু হবে।
বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার সময়সূচি তাদের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-


