রাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১০ মার্চ থেকে শুরু হবে। বুধবার দুপুরে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রথম বর্ষের ক্লাস মার্চের ১ তারিখে শুরু হওয়ার কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ থাকার কারণে ক্লাস শুরু করা সম্ভব হয়নি।

আগামী ১০ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের খোলার সিদ্ধান্ত হলে ঐ দিন থেকে প্রথম বর্ষসহ সকল বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসের ২৩ থেকে শুরু হয়ে ২৭ তারিখ শেষ হয়।


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top