ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয় খ -ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার এই ইউনিটের পরীক্ষা হয়। এ বছর ‘খ’ ইউনিটের ২ হাজার ২৪১টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬০৬ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করবেন।

এদিকে শনিবার চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর (শুক্রবার), ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top