ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর শুরু

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর স্থগিতকৃত ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর হতে শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তার সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমানসহ ভর্তি কমিটির সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন।

সভার ১৬ নভেম্বরের পরীক্ষা ৩০ নভেম্বর (এ, এইচ ইউনিট), ১৭ নভেম্বরের পরীক্ষা ১ ডিসেম্বর (বি ইউনিট), ১৮ নভেম্বরের পরীক্ষা ২ ডিসেম্বর (সি ইউনিট), ১৯ নভেম্বরের পরীক্ষা ৩ ডিসেম্বর (ডি, ই, এফ ইউনিট) ও ২০ নভেম্বরের পরীক্ষা ৪ ডিসেম্বর (জি ইউনিট) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

অনিবার্য কারণে কোনো দিনের পরীক্ষা অনুষ্ঠিত না হলে তা ধারবাহিক পরবর্তী শনিবার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top