২২ জেলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

আগামী ১৬ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ জেলায় ৪৪৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৪৩ হাজার ২৫৭ জন।

গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। জেলাগুলো হলো— চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট।

আজ ২ অক্টোবর থেকে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং ৩ অক্টোবর থেকে প্রার্থীরা স্ব স্ব প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক ঘড়ি বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেয়া যাবে না। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে তাত্ক্ষণিক বহিষ্কার করা হবে।

উক্ত জেলার প্রার্থীরা অনলাইনের মাধ্যমে http://dpe.teletalk.com.bd-এ ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশনাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট: www.dpe.gov.bd-এ পাওয়া যাবে।

অন্যান্য জেলার পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে এবং তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

0
আরো পড়ুন :  কৃষি সম্প্রসারণ অধিদফতরে ১৪৭৯টি পদে নিয়োগ

এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top