বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৩২তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে । এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৭৮৮ জন।
কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) উত্তীর্ণদের তালিকা পাওয়া যাচ্ছে।
১ হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগের জন্য গত বছরের ১৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
গত ৯ মার্চ প্রিলিমিনারিতে অংশগ্রহণকারী ২৪ হাজার ৫৬২ জনের মধ্যে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১০ হাজার ৮০৮ জন। এরপর গত ১১ থেকে ১৯ জুন আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা হয়।
এই বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেয়া হবে।
৩১ অক্টোবর থেকে উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া শুরু হতে পারে বলে পিএসসি কর্মকর্তারা জানান।


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top