উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের ১৪৪ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় প্রার্থীদের (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) জন্য ৫০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। বিভাগীয় প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের নিয়ে পদ পূরণ করা হবে।

১ থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দেয়া যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top