খবরা-খবর

শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২৩ ও ২৪ আগস্ট

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০১৩ অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিজ্ঞপ্তি ‘দৈনিক যুগান্তর’, ‘দৈনিক ভোরের কাগজ’ এবং  ‘ডেইলি স্টার্থ পত্রিকায় প্রকাশের ব্যবস্থা নেয়া হয়েছে এবং ওয়েবসাইট (ntrca.teletalk.com.bd)–এ প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা আগামী ১০ এপ্রিল থেকে ১০ মে  ২০১৩ তারিখ পর্যন্ত […]

শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২৩ ও ২৪ আগস্ট Read More »

পরীক্ষা পদ্ধতিতেই হচ্ছে মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি

আনুষ্ঠানিক ঘোষণা দেয়া না হলেও চলতি বছরের মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি বর্তমান পরীক্ষা পদ্ধতিতেই নেয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব ক’টি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সভায় অধ্যক্ষরা চলতি পরীক্ষা পদ্ধতিকেই উত্তম বলে অভিমত দিয়েছেন। এ ছাড়া মেডিক্যাল ভর্তিসংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তা, সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন এমন বিশিষ্ট চিকিৎসক নেতারাও

পরীক্ষা পদ্ধতিতেই হচ্ছে মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি Read More »

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১২ এপ্রিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০১২ এর লিখিত পরীক্ষা ১২ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে বৈধ প্রার্থীদের নামে ডাকযোগে পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে। যদি কোনো বৈধ প্রার্থী প্রবেশপত্র না পেয়ে থাকে তাহলে আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত ছবির

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১২ এপ্রিল Read More »

২৫ মার্চ থেকে ডিগ্রি পাস কোর্সে ভর্তি শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৫ মার্চ থেকে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মার্চ থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে, চলবে ১৮ এপ্রিল ২০১৩ পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  থেকে বিস্তারিত জানা

২৫ মার্চ থেকে ডিগ্রি পাস কোর্সে ভর্তি শুরু Read More »

জার্মানিতে গবেষণা বৃত্তি

জার্মানির অর্থনৈতিক সহায়তা এবং উন্নয়ন মন্ত্রণালয় জর্জ ফর্স্টার রিসার্চ অ্যাওয়ার্ডের আওতায় উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য গবেষণা বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। গবেষণার মেয়াদ ছয় মাস থেকে এক বছর। নির্বাচিত প্রত্যেক গবেষককে ৬০ হাজার ইউরো দেওয়া হবে। বৃত্তিটি খুবই প্রতিযোগিতামূলক। এ বছর মাত্র পাঁচজন গবেষক এ বৃত্তি পাবেন। নিজ দেশের উন্নয়নে সাহায্য করবে এমন গবেষণা প্রস্তাব অগ্রাধিকার

জার্মানিতে গবেষণা বৃত্তি Read More »

হাঙ্গেরি সরকারের বৃত্তি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে হাঙ্গেরি সরকার। স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। গবেষণার খাতিরে স্বল্প সময়ের জন্য যাঁরা হাঙ্গেরিতে থাকতে চান, তাঁরাও বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময় প্রার্থীকে নিজ দেশে অবস্থান করতে হবে। পিএইচডি পর্যায়ের জন্য আবেদনের বয়সসীমা ৩৫ বছর। তবে গবেষণার জন্য কোনো নির্ধারিত বয়সসীমা নেই।

হাঙ্গেরি সরকারের বৃত্তি Read More »

৩৪তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২ হাজার ৫২টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এসব পদ পূরণ করা হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনলাইনে এ নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হবে। চলবে ১৯ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদনকারীদের পরীক্ষার ফি ৫০০ টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) তাদের

৩৪তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ Read More »

মাভাবিপ্রবিতে ভর্তির সাক্ষাৎকার ৫ জানুয়ারি

মোঃ কামরুজ্জামান সোহাগ মাভাবিপ্রবি সংবাদদাতা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৫ ও ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের ৭ ও ৮ জানুয়ারির মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে। এছাড়া ১২ ও ১৩ জানুয়ারি

মাভাবিপ্রবিতে ভর্তির সাক্ষাৎকার ৫ জানুয়ারি Read More »

Scroll to Top