কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার হতে ২৮ নভেম্বর ২০১৬ সোমবার পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক জন সংযোগ এসএম হাফিজুর রহমান জানান ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম সভায় উপস্থিত থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সঙ্গতি রেখে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেন।

ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি পরে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)- এ প্রদান করা হবে।

0
আরো পড়ুন :  ফের পেছালো রাবি’র ভর্তি পরীক্ষা

এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top