সোয়া তিন শ কর্মকর্তা নেবে রূপালী ব্যাংক

সোয়া তিনশ কর্মকর্তা নিয়োগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রূপালী ব্যাংকে নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এতে ৩২৮ জন অফিসার (ক্যাশ) নিয়োগের কথা জানানো হয়েছে।

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চাইলে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এসএসসি থেকে পরবর্তী পরীক্ষাগুলোতে ন্যূনতম দুটি প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারী বয়স ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদের ৩১ জুলাইয়ের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

পুরো বিজ্ঞপ্তিটি দেখুন এখানে


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top