২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তি আবেদন ১৪ আগস্ট থেকে

ক্যাম্পাস প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া আগামী ১৪ আগস্ট শুরু হবে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আবেদনপ্রক্রিয়া ১৪ আগস্ট শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এবারো অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

জানা গেছে, ৫ সেপ্টেম্বর  ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ১২ সেপ্টেম্বর হবে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ১৯ সেপ্টেম্বর ‘খ’ ইউনিট, ২৬ সেপ্টেম্বর ‘ঘ’ ইউনিট এবং ১৩ সেপ্টেম্বর হবে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

0
আরো পড়ুন :  ঢাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি

এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top