রুয়েট প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-১৪ শিক্ষা বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মো. শহীদ উজ জামান বলেন, আগামী ১৪ ডিসেম্বর মেধাক্রম অনুযায়ী প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। পরবর্তী ভর্তির তারিখ রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে জানা যাবে।

উল্লেখ্য, এবার গত বছরের চেয়ে ৬০টি আসন বৃদ্ধি করে মোট ১০টি বিভাগে ৭২৫ জন ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে।


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top