রাবিতে ৬-৯ অক্টোবর ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ৬ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইলে এসএসএস’র মাধ্যমে ভর্তির জন্য আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরে দু’টি ইউনিট বৃদ্ধি করা হয়েছে। এ বছরে বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের অধীনে ১৬টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top