বুয়েটের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুয়েটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) পাওয়া যাবে।


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top