পুলিশে নিয়োগ হবে ১০ হাজার লোক

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১০ হাজার জনকে নিয়োগ দেবে পুলিশ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী আট হাজার ৫০০ পুরুষ ও এক হাজার ৫০০ নারী নিয়োগ দেয়া হবে।

এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম জিপিএ থাকতে হবে ২ দশমিক ৫ অথবা সমমান।

আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ ডিসেম্বর-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। শুধু অবিবাহিত নারী ও পুরুষ আবেদন করতে পারবেন।

জাতীয় বেতনক্রম ২০০৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে সর্বসাকুল্যে নয় হাজার ৯৫ টাকা। এ ছাড়া ভাতা ও অন্যান্য সুবিধা দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার পুলিশ লাইন্স ময়দানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপনটি দেখুন এখানে


এধরনের আরো চমৎকার লেখা পড়তে আপনার ইমেইল সাবমিট করুন-
লেখা প্রকাশের সাথে সাথেই আপনার কাছে তা পাঠিয়ে দেবো।
Scroll to Top